Main Menu

বিশ্বনাথে সুরমা নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী এলাকার সুরমা নদী থেকে আব্দুল মালেক (৬০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৪ জুলাই) সকালে নদীতে লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে বিশ্বানাথ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

আব্দুল মালেক বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের রাজপুর গ্রামের মৃত জয়দুল্লার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান। তিনি জানান, গত বৃহস্পতিবার রাতে লামাকাজী এলাকাস্থ সুরমা নদীতে নৌকার উপর আব্দুল মালেকসহ কয়েকজন জুয়া খেলছিলো। এসময় গ্রামের লোকজন গরু চোর সন্দেহে চিৎকার করলে অন্যরা নদীতে সাতার কেটে পালিয়ে গেলেও মালেক পানিতে তলিয়ে মারা যান। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed