গোলাপগঞ্জে দ্বিতীয় বিয়ে করায় ৩ ছেলে মিলে বাবাকে খুন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে তিন ছেলে মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করলো বাবাকে। শুক্রবার (২ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের পরগনা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম তোঁতা মিয়া (৫৫)। তিনি উপজেলার বাঘা কান্দিগাঁও গ্রামের মৃত বতাই মিয়ার ছেলে।
ঘটনার সময় পরগনা এলাকায় অবস্থান করছিলেন তোঁতা মিয়া। সেখান থেকে ফেরার পথে তিন ছেলে মিলে দেশি অস্ত্র দিয়ে বাবাকে কুপিয়ে জখম করেন। পরে হাসপাতালের নেয়ার পথে তোতা মিয়া মারা যান। ঘটনার পর থেকে ছেলেরা পলাতক রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, তোতা মিয়া ১৫ দিন আগে আগের স্ত্রী দিলারা বেগমকে তালাক দিয়ে নতুন বিয়ে করেছেন। এ বিষয়কে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় তার ৩ ছেলে মাসুম আহমদ, তামিম আহমদ ও নাজিম আহমদের সঙ্গে ঝগড়ার সৃষ্টি হয়। ঝগড়ার এক পর্যায়ে রাত ৮টার দিকে তোতা মিয়ার ছেলেরা অস্ত্র দিয়ে বাবাকে এলোপাতাড়ি আঘাত করেন। প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তোতা মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
তোতা মিয়ার একাধিক প্রতিবেশি নাম প্রকাশ না করার শর্তে বলেন, সম্প্রতি তোতা মিয়ার তার প্রথম স্ত্রীকে তালাক দেন। এরপর দ্বিতীয় বিয়ে করেন। এনিয়ে ছেলেদের সাথে বিরোধ দেখা দেয়। এছাড়া তোতা মিয়ার জমিজমা ভাগভাটোয়ারা নিয়েও ছেলেদের সাথে মনোমালিন্য চলছিল। এসব কারণে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছেন তারা।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছি। আমরা ঘটনাস্থলও পরিদর্শন করেছি। তোতা মিয়ার ছেলেদের আটকের চেষ্টা চলছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed