Main Menu

সিলেটে একদিনে করোনায় শনাক্ত ৩০২ জন, মৃত্যু ২

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সিলেট স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ৮৭২টি নমুনা পরীক্ষায় ৩০২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪.৬৩ ভাগ।

এরমধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, ওসমানী হাসপাতালে ৩৮ জন, সুনামগঞ্জে ১০ জন, হবিগঞ্জে ২৫ জন ও মৌলভীবাজারে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। সবমিলিয়ে এ বিভাগে করোনা শনাক্ত হয়েছে ২৬ হাজার ২৮৩ জনের। জেলাওয়ারী সিলেটে ১৭ হাজার ৪০৯, সুনামগঞ্জে ৩০১৬, হবিগঞ্জে ২৭৮১ ও মৌলভীবাজারে ৩০৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন।

সিলেট স্বাস্থ্য বিভাগের শুক্রবারের বুলেটিনে জানানো হয়, মারা যাওয়া ২ জন সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে এ বিভাগে ৪৮০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৩৯৩ জন, সুনামগঞ্জে ৩৩ জন, হবিগঞ্জে ১৯ জন এবং মৌলভীবাজারে ৩৫ জনের মৃত্যু হলো।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১০৫ জন। সব মিলিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছে ২৩ হাজার ৭৭৭ জন।

শনাক্তের পাশাপাশি এ বিভাগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘন্টায় এ বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৬ জন, সুনামগঞ্জে ৩ জন ও মৌলভীবাজারে ২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। সবমিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৭১ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৪৫, সুনামগঞ্জে ৬, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে ১৮ জন ভর্তি রয়েছেন।

Share





Related News

Comments are Closed