কমলগঞ্জে ২ জনের বিষপান, একজনের মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পৃথক দুটি স্থানে ২ জন বিষপান করে আত্নহত্যার চেষ্টা করার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ১ জনের মৃত্যু ঘটেছে। অপরজন মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য ও হাসপাতাল সুত্রে জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর চা বাগানের খ্রিষ্টানটিলা এলাকার বাদল গোমেজের ছেলে মিলন গোমেজ মিলু (৩৭) নামের চা শ্রমিক অভাবের কারণে হতাশাগ্রস্ত হয়ে বুধবার দিবাগত রাতে নিজ বাড়িতে বিষপান করে। তার পরিবারের সদস্যরা তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তাররা মিলনকে মৃত ঘোষনা করে।
মাধবপুর ইউপি সদস্য সাবিদ আলি জানান, অভাবের কারণে হতাশাগ্রস্ত হয়ে চা শ্রমিক মিলন গোমেজ মিলু নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যা করেছে। সে অতিরিক্ত নেশাগ্রস্তুও ছিল বলে ইউপি সদস্য জানান।
কমলগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
অপরদিকে উপজেলার পতনউষার ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সায়েদ আলী (৬০) এক বৃদ্ধ বৃহস্পতিবার সকালে নিজ বাড়ীতে বিষপান করেন। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার অবস্থাও আশংকা জনক।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More
বড়লেখায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ‘জিন্নী হুজুর’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকেRead More



Comments are Closed