Main Menu

সিলেটে করোনায় আরো ৭ জনের মৃত্যু, শনাক্ত ১৯৯

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় অতিমারী করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৯৯ জনের দেহে। আর সুস্থ হয়েছেন ৯৯ জন এবং এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ জন।

সিলেট স্বাস্থ্য বিভাগের বৃহস্পতিবারে বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনের তথ্য অনুযায়ী, মারা যাওয়া ৭ জনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে এ বিভাগে ৪৭৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৩৯১ জন, সুনামগঞ্জে ৩৩ জন, হবিগঞ্জে ১৯ জন এবং মৌলভীবাজারে ৩৫ জনের মৃত্যু হলো।

গত ২৪ ঘন্টায় সিলেট জেলায় সর্বোচ্চ ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, ওসমানী হাসপাতালে ৩৫ জন, সুনামগঞ্জে ১১ জন, হবিগঞ্জে ১২ জন ও মৌলভীবাজারে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সবমিলিয়ে এ বিভাগে করোনা শনাক্ত হয়েছে ২৫ হাজার ৯৮১ জনের। জেলাওয়ারী সিলেটে ১৭ হাজার ১৯৪, সুনামগঞ্জে ৩০০৬, হবিগঞ্জে ২৭৫৬ ও মৌলভীবাজারে ৩০২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

২৪ ঘন্টায় সুস্থ ৯৯ জন মিলিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছেন ২৩ হাজার ৬৭২ জন।

শনাক্তের পাশাপাশি এ বিভাগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘন্টায় এ বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৯ জন, মৌলভীবাজারে ১১ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। সবমিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৬৮ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৪১, সুনামগঞ্জে ৭, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে ১৮ জন ভর্তি রয়েছেন।

Share





Related News

Comments are Closed