ভুমি দখল বিষয়ে মজলাই-হিরার ভুল বুঝাবুঝির অবসান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবে সম্প্রতি পৃথক দুটি সংবাদ সম্মেলনে ভূমি আত্মসাৎ ও দখল বিষয়ে একে অন্যের বিরুদ্ধে অভিযোগ আনেন দক্ষিণ সুরমা উপজেলার জৈনপুরের গোলাম কিবরিয়া হিরা মিয়া ও নগরীর চালিবন্দর মাদনী সিটির বাসিন্দা হাবিবুর রহমান মজলাই।
মঙ্গলবার (২৯ জুন) সিলেট জেলা প্রেসক্লাবে যৌথ সংবাদ সম্মেলনে দুজনই জানান, মনিন্দ্র চন্দ্রের প্ররোচনায় প্ররোচিত হয়ে তারা একে অপরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। বর্তমানে তাদের ভুল বুঝাবুঝির অবসান হয়েছে।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে গোলাম কিবরিয়া হিরা জানান, গত ২৩ জুন একটি সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান মজলাইর বিরুদ্ধে নানা বিষয়ে অভিযোগ উপস্থাপন করেছিলেন। পরে তিনি জানতে পারেন, তাকে কিছু লোক ভুল বুঝিয়ে এ সংবাদ সম্মেলন করিয়েছে। এ নিয়ে উভয় পক্ষের আত্মীয় ও হিতৈষী ব্যক্তি সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ গত ২৮ জুন উভয়কে নিয়ে আলোচনাক্রমে ভুল বুঝাবুঝির অবসান করেন। তাই গত ২৩ জুনের সংবাদ সম্মেলনের সকল বক্তব্য প্রত্যাহার করেন তিনি।
এদিকে, হাবিবুর রহমান মজলাই তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, তিনি গত ২৭ জুন একটি সংবাদ সম্মেলনে তার মামা গোলাম কিবরিয়া হিরার বিরুদ্ধে নানা বিষয়ে অভিযোগ উপস্থাপন করেছিলেন। পরে তিনি জানতে পারেন, তার মামাকে কিছু লোক ভুল বুঝিয়ে এ সংবাদ সম্মেলন করিয়েছে। বিষয়টি তার মামা বর্তমানে বুঝেছেন। তাই এ নিয়ে উভয় পক্ষের আত্মীয় ও হিতৈষী ব্যক্তি সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ গত ২৮ জুন উভয়কে নিয়ে আলোচনাক্রমে ভুল বুঝাবুঝির অবসান করেন। ফলে তিনি গত ২৭ জুন হিরার বিরুদ্ধে সংবাদ সম্মেলনের সকল বক্তব্য প্রত্যাহার করেন।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed