Main Menu

দেশে করোনায় আরও ১১২ মৃত্যু, আক্রান্ত ৭৬৬৬

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১১২ জন মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৮৮ জনে। এছাড়া একই সময়ে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ৭ হাজার ৬৬৬ জন। এতে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৪ হাজার ৪৩৬ জন।

মঙ্গলবার (২৯ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ২৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ১১ হাজার ৭০০ জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ৩২ হাজার ৬৫৯ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৯৭ শতাংশ (প্রায় শতাংশ)।

এর আগে, সোমবার (২৯ জুন) দেশে করোনায় মারা যান ১০৪ জন। এছাড়া রেকর্ড সংখ্যক ৮ হাজার ৩৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

দেশের এ যাবতকালে করোনায় মৃত্যুর সব রেকর্ড ছিল গত রোববার। ওইদিন মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও ১১৯ জন। এছাড়া, চলতি বছরের ১৯ এপ্রিল দেশে করোনায় দ্বিতীয় সর্বাধিক ১১২ জনের মৃত্যু হয়। গত ২৫ জুন মারা যান ১০৮ জন। এছাড়া ১৮ এপ্রিল ১০২ জন মারা যান। ১৬, ১৭ ও ২৫ এপ্রিল মারা যান ১০১ জন করে।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed