বিশ্বনাথে ৮ ব্যবসা প্রতিষ্টানকে জরিমানা
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলায় ৮ ব্যবসা-প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অর্থ দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। (২৮ জুন) সোমবার উপজেলা সদরে পৃথক অভিযানে এই জরিমানা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান।
এসময় অশ্লীল ভিডিও রাখার দায়ে এক দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করে হার্ডডিস্ক জব্দ করা হয়। আরেক দোকানি থেকে দুই বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ শেষে পুড়িয়ে ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত। তাকে জরিমানা করা হয় ১ হাজার টাকা।
এছাড়া স্বাস্থ্যবিধি ও সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে জরুরি নয় এমন ৬টি ব্যবসা-প্রতিষ্ঠান খোলা রাখায় পরিচালকদের পৃথকভাবে জরিমানা করা হয় ৩ হাজার ৫০০ টাকা।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed