Main Menu

সিলেটে সাংবাদিকসহ ৩ জন আটক, ইয়াবা উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক তরুণ কন্ঠের সিলেট ব্যুরো চিফ ও অনলাইন নিউজ পোর্টাল সিএন বাংলাদেশ’র সম্পাদক ও প্রকাশক সাংবাদিক অরুন সরকার সহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-৯।

রোববার (২৭ জুন) রাত ১১টার দিকে জৈন্তাপুর থানার লক্ষী প্রসাদ এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩১৮ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বলে জানিয়েছ র‌্যাব।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার লুৎফর রহমান।

আটক অরুণ সরকার (৩৯) জৈন্তাপুর থানার হেমুভাটপাড়া গ্রামের পুলিন সরকারের পুত্র। বর্তমানে সে সিলেট নগরীর শাহপরান থানাধীন পশ্চিম ভাটপাড়ায় বসবাস করছে। অন্যরা হলেন- একই থানাধীন সাতারখাই গ্রামের মৃত সিদ্দিক আলীর পুত্র আব্দুল করিম (৫৫) ও একই গ্রামের আব্দুর রহিমের পুত্র সুহেল আহমদ (২৫)।

এ ঘটনায় সিলেটের জৈন্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

জৈন্তাপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) ওমর ফারুক আটক ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed