ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ ১৭৮ অভিবাসী উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ১৭৮ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। সেই সাথে উদ্ধার করা হয়েছে দুই জনের মরদেহ।
রোববার (২৭ জুন) তিউনিসিয়া উপকূল থেকে তাদের উদ্ধার করে দেশটির নৌবাহিনী।
সম্পর্কিত খবর
উদ্ধারকৃতদের বেশিরভাগই বাংলাদেশি। যারা নৌকায় করে অবৈধভাবে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের উদ্দেশে যাত্রা করছিলেন। উদ্ধারকৃত অন্যরা হলো ইরিত্রিয়া, মিশর,মালি ও আইভরি কোস্টের নাগরিক।
তিউনিসিয়া নৌবাহিনীর মুখপাত্র মোহাম্মদ যেকরি জানান, অভিবাসনপ্রত্যাশীরা নৌকায় করে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপ যাচ্ছিলো। পথে তাদের নৌকা ভেঙে যায় এবং সেটি ডুবে যেতে থাকে। পরে সংকেত পেয়ে তিউনিসিয়া নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদের উদ্ধার করে।
এর আগে গত ২৫ জুন ভূমধ্যসাগরে ভাসমান অবস্থা থেকে ২৬৪ বাংলাদেশিকে উদ্ধার করা হয়। পরে তিউনিসিয়া কোস্টগার্ড জানায়, ২৬৪ বাংলাদেশি ও তিন মিসরীয় নাগরিক, অর্থাৎ মোট ২৬৭ অভিবাসনপ্রত্যাশী একটি নৌকায় করে অবৈধভাবে লিবিয়া থেকে ইউরোপ যেতে চাচ্ছিলেন। কিন্তু মাঝসমুদ্রে নৌকাটি বিকল হয়ে গেলে বিপদে পড়েন তারা।
উদ্ধার হওয়া বাংলাদেশি ও মিসরীয়রা লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইতালির পথে রওনা হয়েছিলেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের পরে তিউনিসিয়ার দক্ষিণাঞ্চলীয় দ্বীপ জেরবারের একটি হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ভূমধ্যসাগরে ১১ হাজার অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। যা গত বছরের একই সময়ের চেয়ে ৭৩ শতাংশ বেশি। লিবিয়ায় বিদেশিদের অবমূল্যায়নের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।
জাতিসংঘের মতে, চলতি বছরের এক জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ভূমধ্যসাগরে কমপক্ষে ৭৬০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে।
সূত্র: এবিসি নিউজ/সিটি পোস্ট
Related News
সোনার খনি ধসে সুদানে ৮২ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানের দক্ষিণাঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৮২ জন শ্রমিকেরRead More
ভারতসহ ১০ দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়াRead More



Comments are Closed