যশোরে ট্রাকের ধাক্কায় ৪ ব্যবসায়ী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চি নামক স্থানে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের ৪ আরোহী নিহত হয়েছেন।
রোববার (২৭ জুন) দুপুর ১টার দিকে প্রাইভেটকারটি শার্শার দিকে আসার পথে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় না পাওয়া গেলেও তারা চট্টগ্রামের বিভিন্ন এলাকার গরু ব্যবসায়ী বলে জানা গেছে।
যশোরের নাভারণ হাইওয়ের পুলিশের উপ-পরিদর্শক (এস আই) হুমায়ুন এ তথ্য নিশ্চিত করে বলেন, বেনাপোলগামী প্রাইভেটকার ট্রাককে অতিক্রম করতে গেলে ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেটকার আরোহী চারজন ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়াও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহতরা সকলেই চট্টগ্রামের বাসিন্দা গরু ব্যবসায়ী। আগামী কোরবানি ঈদ উপলক্ষে প্রাইভেটকার যোগে গরু কিনতে তারা যশোরের শার্শা উপজেলার দিকে আসছিলেন।
Related News
নড়াইলে গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইল সদর উপজেলায় গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গেRead More
নড়াইলে বিবাহ অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইল সদর উপজেলায় বিয়ে বাড়ির গেটে নতুন বরকে মিষ্টিমুখRead More



Comments are Closed