স্ত্রীর অভিযোগ পেয়ে স্বামীকে অস্ত্রসহ গ্রেপ্তার করলো পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরী সেবা ৯৯৯ নম্বরে স্ত্রীর কল পেয়ে মৌলভীবাজারের রাজনগর থেকে অস্ত্রসহ স্বামী মো. শাহজাহান মিয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে স্বামীর নির্যাতন থেকে বাঁচতে তিনি এ অভিযোগ করেন।
অভিযোগ পেয়ে গত মঙ্গলবার পুলিশ উপজেলার ইসলামপুর মিয়ারকান্দি গ্রামে ঘটনাস্থলে গিয়ে পাইপগান, রামদা ও চাইনিজ কুড়ালসহ স্বামীকে গ্রেফতার করে। বুধবার সকালে অস্ত্রসহ গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের ইসলামপুর মিয়ারকান্দি গ্রামের মৃত তাহির মিয়ার ছেলে মো. শাহজাহান মিয়া (৩০) প্রায়ই পারিবারিক কলহে স্ত্রী জেনি আক্তারের সাথে ঝগড়া-বিবাদে জড়াতেন। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে আবারো কলহের জেরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে তার স্ত্রী জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশের কাছে অভিযোগ করেন ও নিরাপত্তা চেয়ে সাহায্য চান।
খবর পেয়ে পুলিশ শাহজাহানকে আটক করে। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ ও ঘরে তল্লাশি করে ঘরের ফ্লোরের নিচে স্লাব দিয়ে ঢাকা গর্ত থেকে একটি পাইপগান, একটি চায়নিজ কুড়াল ও একটি রামদা উদ্ধার করা হয়।
এ ঘটনায় রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম চৌধুরী বাদী হয়ে অস্ত্র আইনে মামলা (নং ১২, তাং ২২/০৬/২০২১) দায়ের করেছেন।
২২ জুন বুধবার রাত ৮ টায় বিষয়টি নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান সাংবাদিকদের প্রেসব্রিফিং করে এসব তথ্য জানান।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ৯৯৯ নম্বরে কল করে একজন মহিলা তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন। পরে আমরা তার স্বামী শাহজাহান মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে সে অস্ত্র লুকিয়ে রাখার স্থান দেখিয়ে দেয়। সেখান থেকে পাইপগানসহ ৩টি অস্ত্র উদ্ধার করা হয়। এঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
Related News
কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীRead More
কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টিয় মর্যাদায় সৎকার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্যRead More



Comments are Closed