করোনায় ছেলের মৃত্যুর ২০দিন পর মায়ের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনায় আক্রান্ত হয়ে ছেলে মারা যাওয়ার পর মায়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার রাতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের দাফন সম্পন্ন হয়।
জানা গেছে, উপজেলার মীরপুর ইউনিয়নের আটঘর গ্রামের সমাজকর্মী লিতু খান (৩০) গত ৪ জুন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। সিলেটের একটি ক্লিনিকে বুধবার রাতে মারা যান লিতু খানের মা হায়ারুনেছা (৬৫)।
স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান জানান, আমার ওয়ার্ডের করোনা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছি। মাত্র ২০ দিনের ব্যবধানে এক পরিবারের দুইজনের মৃত্যু ও একই গ্রামের নুর উদ্দিনের (৬৬) মৃত্যুর ঘটনায় গ্রামবাসী আতঙ্কিত।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধুসূধন ধর জানান, আটঘর গ্রামে গিয়ে আমরা ৫টি পরিবারকে লকডাউন করেছি। লিতু খান করোনা পজিটিভ হলেও তাঁর মা সহ আটঘর গ্রামের অপর ব্যক্তির করোনা নেগেটিভ ছিল। স্বাস্হ্য বিধি মেনে সবাইকে চলতে আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed