করোনার নতুন ধরন ডেল্টা প্লাস ছড়িয়েছে ৯টি দেশে
আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের ভারতীয় নতুন ধরন ডেল্টা প্লাস ভারতসহ ৯টি দেশে ছড়িয়ে পড়েছে। ভারত ছাড়াও আমেরিকা, ব্রিটেন, পর্তুগাল, সুইৎজারল্যান্ড, জাপান, পোল্যান্ড, রাশিয়া এবং চিনে করোনাভাইরাসের এই প্রজাতির সন্ধান এখন পর্যন্ত মিলেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে। শুধু ভারতে ৪০ জন এই ডেল্টা প্লাসে আক্রান্ত হয়েছে বলে আনন্দ বাজার তাদের খবরে উল্লেখ করেছে।
আনন্দবাজার জানায়, করোনাভাইরাসের নতুন ডেল্টা প্লাস প্রজাতি নতুন করে উদ্বেগ তৈরি করছে। করোনার এই প্রজাতি নিয়ে মঙ্গলবার মহারাষ্ট্র, কেরল এবং মধ্যপ্রদেশকে সতর্ক করেছিল কেন্দ্র। করোনাভাইরাসের ডেল্টা প্রজাতি বা ভারতে প্রথম সন্ধান পাওয়া বি.১.৬১৭.২ প্রজাতির পরিবর্তিত রূপ করোনার ডেলটা প্লাস প্রজাতি। ভারতে এই প্রজাতিতে আক্রান্ত হওয়ার সংখ্যা এখনো বেশ কম। কিন্তু দেশের বিভিন্ন রাজ্যে লকডাউন উঠছে, তাই নতুন প্রজাতি ছড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে।
এখন পর্যন্ত মহারাষ্ট্রে ২১ জন করোনার ডেল্টা প্লাস প্রজাতিতে আক্রান্ত হয়েছেন। মধ্যপ্রদেশে ৬ জন, তামিলনাড়ুতে এবং কেরলে ৩ জন করে আক্রান্ত হয়েছেন এই প্রজাতিতে। কর্নাটকে কয়েক জনের মধ্যে থাবা বসিয়েছে এই প্রজাতি। অন্ধ্রপ্রদেশ, পঞ্জাব এবং জম্মুতে এক জনের শরীরে ডেল্টা প্লাসের উপস্থিতি দেখা গিয়েছে।
মহারাষ্ট্রের রত্নাগিরি এবং জলগাঁওয়ে, কেরলের পালাক্কড় এবং পাথানামথিতা, মধ্যপ্রদেশের ভোপাল এবং শিবপুরিতে ডেল্টা প্লাসের উপস্থিতির প্রমাণ মিলেছে বলে জানিয়েছে মঙ্গলবার জানিয়েছে কেন্দ্র সরকারের উপদেষ্টা কমিটি। এই প্রজাতি যাতে সারা দেশে ছড়িয়ে না পড়ে, সে জন্য ওই এলাকাগুলির উপর নজর রাখার কথাও বলা হয়েছে কেন্দ্রের তরফে।
করোনার ডেলটা ধরনটি ভারত থেকে বাংলাদেশসহ বিশ্বের ৮০টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে এটি। কেননা, করোনার এই ধরন দ্রুত ছড়াতে পারে। অল্প সময়ের মধ্যে আক্রান্ত ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হয়। ইতিমধ্যে করোনার ডেলটা ধরনকে ‘উদ্বেগজনক ধরন’ হিসেবে ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed