বিশ্বে করোনায় মৃত্যু ৩৯ লাখ ছুঁইছুঁই
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী করোনায় মৃত্যুর সংখ্যা ৩৮ লাখ ৮৯ হাজার ছাড়িয়েছে। একইসঙ্গে সারাবিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৯৫ লাখ ২২ হাজারের বেশি মানুষ।
বৃহস্পতিবার (২৪ জুন) সকাল নয়টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৯৫ লাখ ২২ হাজার ১৪৬ জন এবং মারা গেছেন ৩৮ লাখ ৮৯ হাজার ৬৮০ জন।
এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন কোটি ৩৫ লাখ ৭৭ হাজার ৪৮৮ জন এবং মারা গেছেন ছয় লাখ দুই হাজার ৮৩৩ জন।
আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন তিন কোটি ২৮ হাজার ৭০৯ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন তিন লাখ ৯০ হাজার ৬৬০ জন।
মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছেন এক কোটি ৮১ লাখ ৬৯ হাজার ৮৮১ জন এবং মারা গেছেন পাঁচ লাখ সাত হাজার ১০৯ জন।
এছাড়াও, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে করোনার ভ্যাকসিন নিয়েছেন ২৭২ কোটি ৪১ লাখ ৫৮ হাজার ৮৩৪ জন।
এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ হাজার ৭৮৭ জন এবং মোট শনাক্ত হয়েছেন ৮ লাখ ৬৬ হাজার ৮৭৭ জন।
Related News
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More
ইয়েমেনে অস্ত্রবাহী বিমান বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিকRead More



Comments are Closed