এবার আকাশে উড়বে ফ্লাইং রেসিং কার!
প্রযুক্তি ডেস্ক: সিনেমায় নয়, এবার বাস্তবেই আকাশে উড়বে গাড়ি। প্রথমবারের মতো সফল পরীক্ষা চালানো হলো ইলেকট্রিক ফ্লাইং রেসিং কারের। সম্প্রতি আলাউদা এমকে থ্রি গাড়িটির একটি ভিডিও প্রকাশ করেছে এর নির্মাতা প্রতিষ্ঠান আলাউদা এয়ারস্পিডার।
গাড়িটি পরিচালিত হবে স্বয়ংক্রিয় রিমোট দিয়ে এবং এতে ব্যবহৃত হবে বেশকিছু ফ্লাইং কোর্স। এয়ারস্পিডার কর্তৃপক্ষ জানায়, অত্যাধুনিক এ গাড়িটি প্রায় শতাধিক কেজি ওজনের ভার বহনেও সক্ষম।
সম্পূর্ণ ভিন্ন ধরনের রেসিং কারটিতে রয়েছে বেশকিছু ফ্লায়িং কোর্স। এটি মাত্র তিন সেকেন্ডের মধ্যে গতিবেগ তুলতে পারে প্রায় ৬২ কিলোমিটার পর্যন্ত। এর মধ্যে থাকা ব্যাটারি থেকে গাড়িটি পাবে প্রয়োজনীয় শক্তি। ব্যাটারিগুলো পুনরায় ব্যবহারযোগ্য।
এয়ারস্পিডার কর্তৃপক্ষ বলছে, রেসিং কারটিকে বিমানের সঙ্গে তুলনা করলে ভুল হবে। এটি মাটিতে রেসিং কারের মতো মিল থাকলেও মূল পার্থক্য হলো এমকে থ্রি চলবে আকাশে। ভিন্নতা আছে ডিজাইনেও। গাড়িটি শতাধিক ওজনের ভার বহনেও সক্ষম।
এয়ারস্পিডারের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথিউ পিয়ারসন বলেন, প্রথমবারের মতো ফ্লায়িং কার রেসটি নতুন করে রেস জগতকে শক্তিশালী করে তুলবে। আমাদের মূল লক্ষ্য ছিল আকাশে। তাই আমরা এক ধরনের মোটরস্পোর্ট তৈরি করেছি আকাশে।
চালকদের জন্য সবধরনের নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানায় টেক প্রতিষ্ঠানটি। কোম্পানিটির প্রধান নকশাকার ফেলিক্স পিয়েরন জানান, এটি পুরোপুরি নতুনত্বে ভরপুর। আমরা নতুন ডিজাইনে বাজারে এনেছি কারটি। চালকদের নিরাপত্তার কথা মাথায় রেখেও তৈরি করা হয়েছে এটি।
ডিজিটাল স্ট্রিমিংয়ের মাধ্যমে দর্শকরা উপভোগ করতে পারবে রেসিং কার। এ বছর শুধুই পরীক্ষামূলকভাবে চালানো হবে গাড়িটি। তবে আগামী বছর থেকে আনুষ্ঠানিকভাবে রেসে অংশ নিতে পারবে গাড়িটি। বিশেষজ্ঞরা বলছেন, এয়ারস্পিডার স্পোর্টস কার নির্মাণেও এগিয়ে গেলো।
Related News
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More
দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ১৮ হাজার টাকা ভাতা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেRead More



Comments are Closed