ইন্টারনেট বিল বেশি নিলে যেভাবে অভিযোগ করবেন
প্রযুক্তি ডেস্ক: ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ক্ষেত্রে সারাদেশে অভিন্ন রেট নির্ধারণ দিয়েছে সরকার। এরপরেও যদি কোনো ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) মাসিক বিল সরকার ঘোষিত দামে না নেয় তাহলে তাদের বিরুদ্ধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থায় অভিযোগ জানাতে পারবেন গ্রাহকরা।
গত ৬ জুন ইন্টারনেট গ্রাহকদের সুবিধার জন্য সরকার তিনটি স্তর ঠিক করে দিয়েছে। ইউনিয়ন পর্যায়ে ৫ এমবিপিএস সর্বোচ্চ ৫০০ টাকা, ১০ এমবিপিএস সর্বোচ্চ ৮০০ টাকা এবং ২০ এমবিপিএস নিতে সর্বোচ্চ এক হাজার ২০০ টাকা খরচ করতে হবে গ্রাহককে।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি মিলনায়তনে প্রান্তিক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট- এর ‘এক দেশ এক রেট’ ট্যারিফ এর উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। সেখানেই তিনি এ দাম নির্ধারণ করে দেন।
নির্ধারিত দামের পরেও যদি কোনো আইএসপি মাসিক বিল সরকার ঘোষিত নির্ধারিত দামে না নেয় ও ইন্টারনেটের গতি সঠিকভাবে না দেয় তাহলে গ্রাহকরা টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থায় অভিযোগ জানাতে পারবেন। শুধুমাত্র ঢাকা শহর নয়, প্রত্যন্ত এলাকার গ্রাহকরাও অভিযোগ জানাতে পারবেন।
বিটিআরসি হটলাইন ১০০ নম্বরে ফোন করে টেলিকম ও সেবা নিয়ে অভিযোগ জানানো যাবে। এছাড়া বিটিআরসির- btrc.isslcrm.com/ComplainManagement এই লিংকে ঢুকেও অভিযোগ জানানো যাবে।
সম্প্রতি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম জানান, গ্রাহক ঘোষিত গতি, নির্ধারিত দামে ইন্টারনেট সেবা না পেলে আইএসপিএবিকেও অভিযোগ জানাতে পারবেন। info@ispab.org মেইলে আইডিতে অভিযোগ জানালে সংগঠনটি গ্রাহকের সমস্যা সমাধানের উদ্যোগ নেবে।
বিটিআরসির হিসাবে, বর্তমানে দেশে ২৪০৯ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহৃত হচ্ছে। যার মধ্যে ১০১৭ জিবিপিএস ব্যবহৃত হচ্ছে সাড়ে ১০ কোটি গ্রাহক। আর ১৩৯৮ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করছে ৯৮ লাখ গ্রাহক। যেখানে দামে নিয়ে ছিল অরাজকতা। কোথাও ৫০০ টাকা আবার কোথাও ৭০০ টাকা।
Related News
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More



Comments are Closed