বিশ্বনাথে প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেলেন ৬৫টি পরিবার
বিশ্বনাথ প্রতিনিধি : ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ স্লোগানের আলোকে সিলেটের বিশ্বনাথে ‘মুজিববর্ষে’ প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আপন ঠিকানা পেয়েছেন উপজেলার ৬৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।
নান্দনিক ঘর নির্মাণ করার পর রোববার সকালে সারা দেশের ন্যায় ভূমি-গৃহহীন ওই ৬৫টি পরিবারের প্রত্যেককেই ২ শতক ভূমির যাবতীয় ডকুমেন্ট (কাগজপত্র) ফোল্ডার আকারে পরিবার প্রধানের হাতে হস্তান্তর করা হয়।
এরপূর্বে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘আশ্রয়ন প্রকল্প-২য় আওতায় সারা দেশে ২য় পর্যায়ে নির্মিত ৫৩ হাজার ৩৪০টি ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।
তবে বিশ্বনাথে হস্তান্তর করা উপজেলায় দশঘর ইউনিয়নে রায়খেলী গ্রামে নির্মিত ৬৫টি নান্দনিক ঘরগুলো ছিলো ১ম পর্যায়ে নির্মিত ঘর। উপজেলা বিআরডিবি মিলনায়তনে ঘর হস্তান্তর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ মেম্বার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান মুসা, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস শহিদ হোসেন, এলজিইডির প্রকৌশলী আবু সাঈদ, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম সাইফুল ইসলাম, থানার এসআই অরূপ সাগর, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূর উদ্দিন, সাংবাদিক নবীন সুহেল, আহমদ আলী হিরন, যুবলীগ নেতা শাহ আলম খোকন, মুহিবুর রহমান সুইট, এমদাদ হোসেন নাঈমসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী প্রমুখ।
Related News
সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-জকিগঞ্জ সড়কে বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষেRead More
সাদাপাথরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথরে গোসলRead More



Comments are Closed