প্রথম ধাপের ২০৪ ইউপিতে ভোট সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে স্থগিত থাকা প্রথম ধাপের ২০৪টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সোমবার (২১ জুন)। একই দিন ১১টি পৌরসভা ও লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনও অনুষ্ঠিত হবে।
রোববার (২০ জুন) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তথ্য জানান।
সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে নির্বাচনীসামগ্রী বুঝিয়ে দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এসব সামগ্রী সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রিসাইডিং কর্মকর্তারা।
করোনা সংক্রমণ এড়াতে ভোটারদের স্বাস্থ্যবিধি মানতে আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। একই ভাবে সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচন আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed