নরসিংদীতে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী সদর উপজেলায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাতজন।
শনিবার (১৯ জুন) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের সাঁকুড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মুক্তি আক্তার ও তার আট বছর বয়সী ছেলে সাদিকুল, রুবি আক্তার ও তার মেয়ে রাহিমা এবং রোকেয়া আক্তার। তারা সম্পর্কে আত্মীয়।
আহতদের মধ্যে শিশু ইসরাত, সামসুন্নাহার, শারমিন, রাজিয়ার নাম জানা গেছে। তাদের নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হতাহতদের বাড়ি সাভারের আশুলিয়া থানার জিরাবো এলাকায়। তারা সিলেট থেকে পাঁচদোনা মোড় হয়ে বাড়ি ফিরছিলেন বলে জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান।
জানা যায়, রাত সোয়া ১২টার দিকে ঘোড়াশালমুখী একটি মাইক্রোবাস সাঁকুড়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। আহত হন মাইক্রোবাসে থাকা ৯ যাত্রী। তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে আরও দুইজন মারা যায়। বাকি আহতদের রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করলেও এর চালককে ধরতে পারেনি পুলিশ।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed