পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোস্তফা এলাহী মোস্তাক (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার সাকোয়া ইউনিয়নের বোদা-দেবীগঞ্জ মহাসড়কের শিমুলতলী এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত মোস্তাক ওই ইউনিয়নের খেড়বাড়ী এলাকার মৃত সামসুল হকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে মোস্তাক বাসা থেকে বের হয়ে শিমুলতলী বাজারে আসেন। পরে তিনি বাজারের একটি চায়ের দোকানে চা খেয়ে বাসায় ফেরার পথে দেবীগঞ্জ থেকে বোদা গামী একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed