তাহিরপুরে যাদুকাটা নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত নদী যাদুকাটায় নিখোঁজ যুবকের লাশ প্রায় ২২ ঘন্টা পর উদ্ধার করেছে ডুবরিদল সহ স্বজনরা।
নিহত যুবক উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া টেকেরগাও গ্রামের আক্ষেপ আলীর ছেলে হাসিবুর মিয়া (৩৫)।
অনেক খোঁজাখুজির পর শনিবার দুপুরে বৈরী আবহাওয়ার মধ্যে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া বড়টেক পাকা রাস্তার মাথায় যাদুকাটা নদী থেকে ডুবন্ত অবস্থায় নিহতের লাশ উদ্ধার করে ডুবরিদল ও স্বজনরা। এ সময় নিহতের স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।
তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের স্বজনদের সহযোগিতায় পুলিশ ও ডুবরিদল যাদুকাটা নদী থেকে ডুবন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে। নিহতের পরিবারের কোনোরকম আপত্তি না থাকলে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, শুক্রবার বিকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া বড়টেক পাকা রাস্তার মাথায় যাদুকাটা নদীতে লাকড়ী কুড়াতে গিয়ে নৌডুবিতে হাসিবুর মিয়া নিখোজ হন। এসময় ডুবন্ত নৌকায় থাকা জিয়াউল হক (৯) ও সাইফুল মিয় (৫) নামে দুই শিশুকে পর্যটকবাহী নৌকার লোকজন উদ্ধার করতে পারলেও হাসিবুরকে উদ্ধার করতে পারেনি।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed