ইসলাম বিষয়ক বক্তা আবু ত্ব-হাকে পাওয়া গেছে
বৈশাখী নিউজ ডেস্ক: নিখোঁজ হওয়ার সাত দিন পর ইসলাম বিষয়ক বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে রংপুরে পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
রংপুর মহানগর পুলিশের উপ কমিশনার আবু মারুফ হোসেন জানান, রংপুরের একটি বাড়িতে তাকে পাওয়া গেছে। বিস্তারিত জানার জন্য তাকে থানায় নেয়া হয়েছে।
বাংলাদেশে সামাজিক মাধ্যমে আলোচিত এই বক্তা নিখোঁজ হওয়ার প্রায় সাত দিন পর পাওয়া গেলো।
গত ১০ জুন বৃহস্পতিবার রাতে রংপুর থেকে ঢাকায় ফেরার পথে মি. আদনান তার দু’জন সহকর্মী, গাড়ি চালক সহ চারজনের কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।
এসব অভিযোগ এনে মি. আদনানের স্ত্রী সাবেকুন নাহার এক সংবাদ সম্মেলনে তার স্বামীসহ আরও যে তিন জন নিখোঁজ হয়েছেন তাদের সবার সন্ধানের দাবি জানান।
পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী এবং পুলিশ ও র্যাবের প্রধানদের বরাবরে চিঠি দিয়ে মি. আদনানকে খুঁজে বের করার দাবি জানানো হয়েছে।
মিসেস নাহার অভিযোগ করেছেন, তার স্বামী নিখোঁজ হওয়ার পর মামলা করার জন্যও তাকে থানায় থানায় ঘুরতে হয়েছে।
মি. আদনান রংপুর থেকে ঢাকায় আসার পথে ঠিক কোথা থেকে নিখোঁজ হয়েছেন – এই প্রশ্ন তুলে ঢাকার মিরপুর এলাকার দু’টি থানায় প্রথমে তাদের জিডিও নেয়া হয়নি।
শেষপর্যন্ত ঘটনার পরদিন শুক্রবার নিখোঁজ ঐ ব্যক্তির মা এবং স্ত্রী রংপুরে থানায় গিয়ে দু’টি জিডি করেন।
পরে মিসেস নাহার গত সোমবার মিরপুরের পল্লবী থানায় লিখিত অভিযোগ করেন।
ঢাকা থেকে নিখোঁজ হওয়ার ব্যাপারে পুলিশ সে সময় নিশ্চিত না হওয়ায় অভিযোগটি মামলা হিসাবে গ্রহণ করা হয়নি।
মি: আদনানের একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে তিনি ইসলাম সম্পর্কে বক্তব্য দিতেন। এছাড়া তিনি দেশের বিভিন্ন জায়গায় ধর্মীয় সমাবেশে যেতেন বক্তা হিসাবে। কোরআন শিক্ষা দেয়ার জন্য তার একটি মাদ্রাসা ছিল।
এদিকে, গত ১০ জুন থেকে নিখোঁজ ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান শুক্রবার জুমার নামাজের পর রংপুর নগরির চারতলা এলাকায় তার প্রথমপক্ষের শ্বশুর বাড়িতে ফিরে আসেন বলে জানান ত্ব-হার স্বজনেরা। খবর পেয়ে বেলা ৩ টার দিকে পু্লিশ ওই বাড়ি থেকে আদনানকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।
প্রায় দেড় ঘণ্টা ধরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ বিকেল ৫টার দিকে জানায়, ব্যক্তিগত কারণে গাইবান্ধার ত্রি-মোহনিতে শিহাব নামে এক বন্ধুর বাড়িতে আত্মগোপন করেছিলেন তারা। তবে কী সেই ব্যক্তিগত কারণ তা পুলিশ এখনই জানাতে রাজি হয়নি।
রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, আবু মারুফ হোসেন জানান, আত্মগোপনের দিন গাড়ির চালকসহ অন্য দুই বন্ধুর মোবাইলফোন আদনানই নিয়ে অফ (বন্ধ) করে নিজের কাছে রাখেন।
এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদনানের তিন বন্ধুকে এরইমধ্যে ডিবি অফিসে নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি। আবু মারুফ জানান, এখন পর্যন্ত যে তথ্যগুলো তারা পেয়েছেন তা যাচাই-বাছাই করছেন। আদনানকে গ্রেফতার করা হয়েছে কিনা এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি পুলিশ কর্মকর্তা। তবে বলেছেন, এখনও তাদের ভিকটিম হিসেবে হেফাজতে রাখা হয়েছে।
তরুণ এই ইসলামি বক্তা নিখোঁজ হওয়ার পর তাকে গুমের অভিযোগ তুলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে তার সমর্থকরা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তাকে গুম করা হয়েছে বলেও প্রচারণা চালানো হয়।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed