Main Menu

গোয়াইনঘাটে ট্রিপল মার্ডারে ব্যবহৃত রক্তমাখা বটি দা উদ্ধার

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাটে ট্রিপল মার্ডারে ব্যবহৃত রক্তমাখা বটি দা উদ্ধার করেছে পুলিশ। পুলিশের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, হত্যাকান্ডের পর দা’টি খাটের নিচে লুকিয়ে রাখা হয়েছিল। পুলিশ ধারণা করছে, দুই শিশুসহ মাকে হত্যার পর দা’টি খাটের নিচে লুকিয়ে রেখেছিল স্বামী হিফজুর রহমান। বটি দা’টি আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, হিফজুর পেশায় পান ব্যবসায়ী। ঘটনার দিন সকালে তার কাছে পান নিতে খরিদারদের আসতে বারণ করে। এছাড়া, শুক্রবার তার শ্যালিকার বিয়ে নিয়েও স্ত্রীর সাথে তার ঝগড়া হয়েছিল। এ কারণে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সন্দেহের তীর তাকে ঘিরে।

Manual5 Ad Code

গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ সার্কেলের এএসপি (সার্কেল) প্রবাস কুমার সিংহ বলেন, ঘটনার বিষয়ে চিকিৎসাধীন ওই ব্যক্তিকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। তবে, হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্যরা তার সাথে অনানুষ্ঠানিক কথাবার্তা বলেছেন। তাদের সাথে সে অসংলগ্ন কথা বার্তা বলছে এবং ঘটনার সাথে তার সংশ্লিষ্টতা এখনো স্বীকার করেনি। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামী করে মামলা দায়ের করেছেন নিহত আলেমার বাবা আবুল হোসেন।
বৃহস্পতিবার ওসমানী হাসপাতালে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এদিন বাদ আছর রাতারগুল সোয়াম ফরেস্টের প্রবেশ মুখ চৌমুহনীতে মা, মেয়ে ও ছেলের জানাজা এক সারিতে রেখে সম্পন্ন করা হয়। জানাজায় স্বজনসহ এলাকার কয়েক সহস্রাধিক লোক অংশগ্রহণ করেন। জানাজা শেষে নিহত আলেমার বাবার বাড়ি রামনগর গ্রামের পঞ্চায়েতি কবরস্থানে চির নিদ্রায় তাদের শায়িত করা হয়।

Manual2 Ad Code

ইসলাম নামে হিফজুরের জনৈক প্রতিবশী জানান, শুক্রবার (১৮ জুন) হিফজুরের শ্যালিকার বিয়ে হওয়ার কথা। সেই বিয়েতে যাওয়া না যাওয়া নিয়েও স্ত্রী আলেয়া বেগমের সঙ্গে তার ঝগড়া হয়। তিনি আরো জানান, গত দুই মাসে দুবার তাদের পারিবারিক কলহের সালিশ করেছেন তিনি।

Manual7 Ad Code

গত বুধবার ভোর রাতে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি (বড়নগর) দক্ষিণ পাড়া গ্রামে আব্দুর রবের পুত্র হিফজুর রহমানের বাড়ি থেকে তার স্ত্রী আলেমা বেগম (৩০), ছেলে মিজান (৮), মেয়ে আনিছা (৩)-এর লাশ উদ্ধার করা হয়। নিহত সকলের গলা ও মাথায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে। তাদেরকে কুপিয়ে খুন করা হয়েছে মর্মে ধারণা করছে পুলিশ। আহত স্বামী হিফজুর রহমানকে চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code