কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) করোনাভাইরাস পরিস্থিতির কারণে স্থগিত হওয়া বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সশরীরে রোববার (১৩ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের আটটি বিভাগের বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়।
পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে পাওয়া তথ্যমতে, রোববার থেকে বিভিন্ন অনুষদের আটটি বিভাগের বিভিন্ন বর্ষের এগারোটি চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে। এছাড়াও কয়েকটি বিভাগের মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা, ক্যাম্পাসে মাস্ক পড়া বাধ্যতামূলকসহ বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষা শুরু করেছি। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সর্ব্বোচ গুরুত্ব দিয়ে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা, বাধ্যতামূলক মাস্ক পড়া, ক্লাসরুম-ওয়াশরুম পরিষ্কার করা, প্রতিটি অনুষদের সম্মুখে হাত ধোওয়ার ব্যবস্থাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, চূড়ান্ত পরীক্ষার বিষয়ে ইউজিসির নির্দেশনার পর, গত ৩ জুন একাডেমিক কাউন্সিলের সভায় ১৩ জুন থেকে সশরীরে পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
Related News
১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭Read More
একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি সিলেটের ১০ কলেজ, আসন পায়নি ৪৫৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বাড়ছে। এবছরওRead More



Comments are Closed