স্ত্রী-সন্তানসহ ৩ জনকে গুলি করে হত্যা, এএসআই আটক
বৈশাখী নিউজ ডেস্ক: কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ে প্রকাশ্যে স্ত্রী-সন্তানসহ তিন জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশের এএসআই সৌমেন মিত্রকে আটক করা হয়েছে। সৌমেন খুলনার ফুলতলা থানায় এএসআই হিসেবে কর্মরত আছেন।
রোববার (১৩ জুন) বেলা ১১টায় এ ঘটনা ঘটে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন পুলিশের এএসআই সৌমেনের দ্বিতীয় স্ত্রী আসমা আক্তার (২৫), আসমার আগের ঘরের সন্তান রবিন (৫) এবং শাকিল (২৮) নামে আরেকজন। স্বামীর সাথে সম্পর্কচ্ছেদের পর আসমা তার ছেলে রবিনকে নিয়ে গ্রামের বাড়িতে থাকছিলেন।
নিহত শাকিল বিকাশের ডিস্ট্রিবিউশন সেলস অফিসার পদে (ডিএসও) চাকরি করতেন। জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের শাওতা গ্রামের মেসবাহ আলীর ছেলে তিনি। আসমার বাড়িও একই উপজেলায়।
আর সৌমেন খুলনার ফুলতলা থানায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত আছেন।
স্থানীয়রা জানান, কাস্টমস মোড়ের মার্কেটে সৌমেন মিত্র অস্ত্র হাতে তার স্ত্রী-সন্তান ও এক যুবককে লক্ষ্য করে গুলি করেন। গুলিবিদ্ধ হয়ে তারা সেখানে পড়ে যান। ঘটনার আকস্মিকতায় স্থানীয়রা হতবিহ্ববল হয়ে পড়ে।
গুলি করার পর সৌমেন মার্কেট থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু স্থানীয় জনগণ একজোট হয়ে তাকে আটকে ফেলে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার সার্বিক তদন্ত করে এ হত্যাকাণ্ডের কারণ খুঁজে বের করা হবে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ তিনজনের মধ্যে প্রথমে মা ও তার শিশু মারা যায়। মায়ের বয়স আনুমানিক ৩৫ বছর। আর শিশুর বয়স ৪ বছর। এ ঘটনায় গুলিবিদ্ধ এক যুবককে হাসপাতালে নিলে তিনিও মারা যান।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) খায়রুল আলম সাংবাদিকদের জানান, শাকিলের সঙ্গে আসমার বিয়ে-বহির্ভূত সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। হত্যায় ব্যবহৃত পিস্তলটি জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, কুষ্টিয়াতে হালসা ফাঁড়ির দায়িত্বে থাকার সময়ে সৌমেনের সঙ্গে বিকাশ কর্মী শাকিলের পরিচয় হয়। তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।
পুলিশ জানায়, এএসআই সৌমেনের সঙ্গে দেড় বছর আগে আসমার পরিচয় ও প্রেমের সম্পর্ক হয়। এরপর তারা বিয়ে করেন। তবে ধর্মীয় কারণে এই সম্পর্কে টানাপোড়েন চলছিল। সম্প্রতি সৌমেন পরিবারের ইচ্ছায় আরেকটি বিয়ে করেন। এর আগে কুষ্টিয়া থেকে বদলি হয়ে তিনি খুলনার ফুলবাড়িয়া চলে যান।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed