জৈন্তা বার্তা সম্পাদকের মাতৃবিয়োগ
বৈশাখী নিউজ ডেস্ক: জৈন্তা বার্তা সম্পাদক ফারুক আহমদের মাতা, ব্রিগেডিয়ার এম আর মজুমদার বিদ্যানিকেতনের ভূমিদাতা এবং জহুরা উম্মে হেলালী টেকনিক্যাল কলেজের দাতা জহুরা বেগম শুক্রবার বেলা ১১টায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদ আছর জৈন্তাপুর উপজেলার বন্দরহাটি শাহী ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হবে। এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন মরহুমার পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, তিনি জৈন্তাপুরের শিক্ষা বিস্তারের অগ্রদূত সাংবাদিক মোহাম্মদ রশীদ হেলালীর মাতা এবং জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দাতা মরহুম তৈয়ব আলীর সহধর্মিনী ছিলেন।
জৈন্তা বার্তা পরিবারের শোক : জৈন্তা বার্তা সম্পাদক ফারুক আহমদের মাতার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে জৈন্তা বার্তা পরিবার। এক শোকবার্তায় জৈন্তা বার্তা পরিবারের সদস্যরা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed