কমলগঞ্জে জুয়েলারী দোকানে চুরি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর বাজারে বৃহস্পতিবার গভীর রাতের বিসমিল্লাহ জুয়েলারী দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা দোকানের পেছনের রুমের ওয়ালসহ ষ্টীলের দরজা ভেঙ্গে দোকানে প্রবেশ প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
দোকানের মালিক আব্দুল মতিন জানান, বৃহস্পতিবার সকালে তার ভাড়াটিয়া হেমু কানু তার ফার্মে যাওয়ার সময় দেখেন বিসমিল্লাহ জুয়েলার্স দোকানের সামনের গ্রীল খোলা এবং তালাগুলো নিচে পড়ে আছে ও দোকানের পিছনে ষ্টীলের দরজাও ভাঙা। তখন তিনি মালিক মতিনকে ডাক দিলে কোন সাড়া না পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানুকে ডেকে আনেন।
দোকানের মালিক আব্দুল মতিন আরো জানান, তার লকারে প্রায় ৩০ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার ছিলো।
ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুধর্ষ চুরির ঘটনায় কমলগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed