কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় সুপারিসহ আটক ৪
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত এলাকা থেকে ১৬ শ’ পিস ভারতীয় সুপারিসহ চার ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার রাতে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের কালাইরাগ সীমান্তের ১২৫১ নং পিলার হয়ে বাংলাদেশে প্রবেশের সময় চোরাই পণ্যসহ তাদেরকে আটক করে বিজিবির কালাইরাগ বিওপির সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ১৬ শ’ পিস ভারতীয় সুপারি জব্দ করা হয়। জব্দকৃত সুপারির বাজার মূল্য প্রায় ৮ হাজার টাকা।
আটককৃতরা হচ্ছে- কালাইরাগ গ্রামের আলী হোসেন (২৪), নজির হোসেন (২১), আলী আজগর (২৮) ও জোবায়েল আহমদ (২১)।
এ ঘটনায় বিজিবির হাবিলদার মোঃ মনিরুজ্জামান বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেছেন। রোববার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল জানান, আটক চার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed