দেশের ৩৭১ ইউপিতে ভোট ২১ জুন
বৈশাখী নিউজ ডেস্ক: স্থগিত থাকা প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন এবং ১১টি পৌরসভা ও লক্ষ্মীপুরের একটি আসনে উপনির্বাচন আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে।
বুধবার (২ জুন) প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় এসব নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হয়। পরে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার এক সংবাদ সম্মেলনে বিস্তারিত সূচি ঘোষণা করেন।
এরআগে ১১ এপ্রিল এসব ভোট গ্রহণের তারিখ নির্ধারণ ছিল। করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে গত ১ মার্চ থেকে সব ধরনের নির্বাচন স্থগিত করে কমিশন।
ঘোষিত তফসিল অনুযায়ী, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য আসনের উপ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১৫ জুন। ১৭ জুন যাচাই বাছাইয়ের পর ২৩ জুন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রচার শেষে ভোট হবে ১৪ জুলাই।
লক্ষ্মীপুর-২ আসনের পাশাপাশি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ৩৭১ ইউপি এবং ১১ পৌসভায় তফসিল ঘোষণা হয়েছিল আগেই। সব আনুষ্ঠানিকতা শেষে ভোট হওয়ার কথা ছিল ১১ এপ্রিল। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় তা স্থগিত করা হয়েছিল। দুই মাস আটকে থাকার পর বুধবার নির্বাচন কমিশন এসব নির্বাচনের ভোটগ্রহণের জন্য ২১ জুন নতুন তারিখ নির্ধারন করা হয়।
এসব নির্বাচনে নতুন কোনো প্রার্থী যোগ হতে পারবেন না; আগের প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন। বিজ্ঞপ্তি জারির পর প্রচারণার সুযোগ পাবেন তারা।
গত ১১ মার্চ সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী; ৪ এপ্রিল ঢাকা-১৪ আসনের আসলামুল হক এবং ১৪ এপ্রিল কুমিল্লা-৫ এর আবদুল মতিন খসরুর মৃত্যুতে তিনটি আসন শূন্য ঘোষণা করা হয়। আর কুয়েতের আদালতে দণ্ডিত সংসদ সদস্য কাজী শহিদুল ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসন ২৮ জানুয়ারি শূন্য ঘোষণা করা হয়।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed