কমলগঞ্জে বিষপানে মানসিক রোগীর মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে বিষপানে এক মানসিক রোগীর মৃত্যু হয়েছে।
দুই দিন ধরে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার (১ জুন) ভোররাত ৩টা ৩০ মিনিটের সময় সিলেট সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টুটুল মিয়া (৩৫) নামে ওই মানসিক রোগীর মৃত্যু হয়। সে রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের মৃত তাহির মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সে দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল। সবার অজান্তে গত ৩০ মে সকাল ১০টায় বিষপান করলে তাকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে দুইদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু হয়।
রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল টুটুলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, কয়েক বছর ধরে মানসিক রোগে ভুগছে, পরিবারের সবার অজান্তে ঘরে থাকা ঔষধি বিষপান করলে দুই দিন চিকিৎসাধীন থাকা অবস্থ্যা টুটুলের মৃত্যু হয়।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed