বাড়ির সামনেই প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক : মৌলভীবাজার জেলার শেরপুর এলাকায় নিজ বাড়ির দেয়ালের সাথে ধাক্কা খেয়ে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত জায়েদ আহমেদ (২৪) মৌলভীবাজারের হামরকোনা গ্রামের শেরাই মিয়ার ছেলে।
সোমবার (৩১ মে) সকাল ১১টায় সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এরআগে রবিবার (৩০ মে) দুপুরে হামরকোনা গ্রামের দাউদপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকার স্থানীয় বাসিন্দা ফরহাদ মিয়া সংবাদ মাধ্যমকে জানান, রবিবার দুপুরে মোটরসাইকেল চালিয়ে হামরকোনা গ্রামের দাউদপুরে নিজের বাড়িতে ফিরছিলেন জায়েদ। বাড়ির সামনে আসা মাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেলসহ ছিটকে পড়েন জায়েদ। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১১টার দিকে সে মারা যায়।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed