মহাকাশে কার্গো বিমান পাঠাল চীন
প্রযুক্তি ডেস্ক: এবার মহাকাশে স্বয়ংক্রিয় কার্গো বিমান পাঠাল চীন। এর নাম তিয়ানজু-২। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই স্বয়ংক্রিয় বিমান মহাকাশ কক্ষপথ মেনেই চলাচল করবে।
শনিবার (২৯ মে) দক্ষিণ চীনের হাইনান প্রদেশের ওয়েনচ্যাং মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে এটি উৎক্ষেপণ করা হয়েছে। তিয়ানজু-২ বা চীনের ‘স্বর্গীয় জাহাজ’ দেশের দক্ষিণ অংশের ওই লঞ্চ সেন্টার থেকে রকেট নিয়ে উড়েছে।
তিয়ানজু-২ হলো চীনের দ্বিতীয় মিশন। গত ২৯ এপ্রিল ওয়েনচ্যাং কেন্দ্র থেকে পাঠানো হয় চীনের মহাকাশ স্টেশনের কোর মডিউলবাহী রকেট। আগামী ২০২২ সালের মধ্যে নিজস্ব মহাকাশ স্টেশন চালুর আশা করছেন তারা। এখান থেকেই বিভিন্ন বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও ব্যবহারিক পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।
চীনের উচ্চাভিলাষী মহাকাশ প্রকল্পের গুরুত্বপূর্ণ এই কোর মডেলের নাম দেওয়া তিয়ানহে, যার অর্থ স্বর্গের সম্প্রীতি।
চীনের মহাকাশ স্টেশনের নাম দেওয়া হয়েছে তিয়ানগং অর্থাৎ স্বর্গীয় স্থান। স্বাভাবিক অবস্থায় তিনজন নভোচারী ও ক্রু রোটেশনের সময় সর্বোচ্চ ছয়জন একসঙ্গে কাজ করতে পারবেন এখানে। টি আকৃতির এই স্টেশনের কোর মডিউলের অবস্থান মাঝখানে। প্রতি পাশে একটি করে ল্যাব ক্যাপসুল। প্রতিটি মডিউলের ওজন ২০ টনেরও বেশি। সূত্র: আল জাজিরা, স্পেস ডটকম
Related News
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More



Comments are Closed