উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতা
বৈশাখী নিউজ ডেস্ক : বিশ্ব দুগ্ধ দিবস ও বিশ্ব দুগ্ধ সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন প্রতিযোগিতার উদ্যোগ গ্রহণ করেছে সিলেট জেলা প্রাণিসম্পদ দপ্তর।
এ উপলক্ষ্যে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে ‘কোভিড প্রতিরোধ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে দুধের ভূমিকা’ শীর্ষক রচনা আহবান করা হচ্ছে।
আগামী ১লা জুনের মধ্যে নির্দিষ্ট বিষয়ে ৬০০ শব্দের একটি রচনা লিখে সরাসরি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়, টিলাগড়, সিলেটে অথবা স্ক্যান করে ইমেইলের মাধ্যমেও (sylhetdlo@gmail.com) জমা দেয়া যাবে। প্রতিযোগী অবশ্যই নিজের নাম, যোগাযোগের ঠিকানা এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম স্পষ্টকরে উল্লেখ করতে হবে।
আগামি ২ জুন বিচারকমন্ডলি প্রতিযোগিদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার বিজয়ীকে নির্বাচন করবেন এবং ৩ জুন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়, সিলেটে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন- ড. মোহাম্মদ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সিলেট (মোবাইলঃ ০১৭১১৪৮৪৯৪৫)।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed