সিলেটে করোনায় আরো ৫ জনের মৃত্যু, শনাক্ত ৯৪
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে গত ২৪ ঘন্টায় মহামারী করোনায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরো ৯৪ জনের দেহে। যার মধ্যে ৪০ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ২২ জন।
শনিবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৯৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৪০ জন, সুনামগঞ্জের ৫ জন, হবিগঞ্জে ৯ জন, মৌলভীবাজারে ২৪ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১৬ জনের করোনা সনাক্ত হয়।
নতুন এই ৯৪ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৪৬১ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৬৮১ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৮০৯ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৯৫ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৪৭৬ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।
গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২২ জন। এরমধ্যে সিলেটের ১৭ জন ও মৌলভীবাজারের আরও ৫ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ১৫৫ জন। এর মধ্যে সিলেট জেলার ১৪ হাজার ০৩০ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৭২৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৭১ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৩০ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৪৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ২২৯ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ৫ জন, মৌলভীবাজারে আরও ৫ জন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এরা সবাই সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪০৩ জনে। এরমধ্যে সিলেট জেলার ৩২৫ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ৩০ জন রয়েছেন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed