সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় নিহত ১, আহত ৬
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল সড়কে ব্যাটারিচালিত টমটম ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
বুধবার (২৬ মে) বিকাল সাড়ে ৩টার দিকে সড়কের জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকার বারইকান্দি নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত ইমাম উদ্দিন (৫০) গোয়াইনঘাট উপজেলার বারহাল লাফনাউট এলাকার সফর আলীর ছেলে।
আহতরা হলেন কানাইঘাট উপজেলার সুরাইঘাট গ্রামের মোঃ আব্দুল্লাহ (৪৫), জৈন্তাপুর উপজেলার আগফৌদ পাঁচ সেউতী গ্রামের রফিক আহমদের ছেলে আক্তার (২২), একই উপজেলার দরবস্ত ইউনিয়নের বিছনাটেক গ্রামের হোসেন মিয়ার ছেলে মোফাজ্জিল আহমদ (৩০) গোয়াইনঘাট উপজেলার লামাকুটাপাড়া গ্রামের মানিক আহমদের ছেলে কাওছার আহমদ (২২), একই উপজেলার গোয়াইনগ্রামের মাসুক আহমদের ছেলে জিল্লুর রহমান (২৫), একই উপজেলার সতি গ্রামের মকদ্দছ মিয়ার ছেলে নুরুজ্জামান (৪০)।
আহত ৬ জনের মধ্যে গুরুতর আহত ৪ জনকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকার বারইকান্দি নামক স্থানে ব্যাটারিচালিত একটি টমটম ও একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় দুই গাড়ির ৭ যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার একজনকে মৃত ঘোষণা করেন।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগির আহমদ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed