Main Menu

দেশে করোনায় আরও ৪০ মৃত্যু, আক্রান্ত ১৬৭৫

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪৪১ জন। এ ছাড়া এসময়ে দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৬৭৫ জন। দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৯২ হাজার ১৯৬ জনে।

করোনাভাইরাস নিয়ে মঙ্গলবার (২৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২৭৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩২ হাজার ৮১০ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৬২৪ জনের।

এর আগে সোমবার (২৪ মে) দেশে করোনায় ২৫ জন মারা যান, আর নতুন করে শনাক্ত হয় ১ হাজার ৪৪১ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed