জগন্নাথপুরে এক সাথে গ্রেপ্তার ৩৬ আসামি কারাগারে
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে একসঙ্গে ৩৬ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে জগন্নাথপুর উপজেলা সদর থেকে তাদের গ্রেফতার করা হয়।
জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়নের রমাপতিপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পর সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, রমাপতিপুর গ্রামের আকমল হোসেন ও কাজল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে প্রায়ই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। গত ১৭ মে সন্ধ্যায় দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হন। এ ঘটনায় দু’পক্ষই জগন্নাথপুর থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেন।
এদিকে, সোমবার আটক ৩৬ আসামি আকমল হোসেন পক্ষের লোক। তাঁরা একটি মাইক্রোবাসযোগে সুনামগঞ্জ থেকে মামলার কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে জগন্নাথপুর থানা পুলিশ উপজেলা সদর থেকে তাদের গ্রেফতার করে।।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক রাজিব রহমান জানান, গত ১৭ মে কাজল মিয়ার পক্ষের রানু খান বাদি হয়ে জগন্নাথপুর থানায় ৭২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত ৩৬ জন ওই মামলার এজাহারভূক্ত আসামি।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আধিপত্য বিস্তার নিয়ে রমাপতিপুর গ্রামের দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে থানায় একাধিক মামলাও রয়েছে। স¤প্রতি কাজল মিয়া পক্ষের ৮ জনকে গ্রেফতার করা হয়। সোমবার আকমল হোসেন পক্ষের ৩৬ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed