Main Menu

রাজশাহী মেডিকেলে করোনায় ১০ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক রাতে ১০ জন মারা গেছেন। রোববার (২৩ মে) দিবাগত রাতের বিভিন্ন সময় হাসপাতালের আইসিইউ ও করোনা পর্যবেক্ষণ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। তাদের তিনজন করোনায় আক্রান্ত হয়ে এবং সাতজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

সোমবার (২৪ মে) দুপুরের দিকে হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত রাতে আইসিইউতেই মারা গেছেন চারজন। এ ছাড়া করোনা পর্যবেক্ষণ ওয়ার্ড ১৬ নম্বরে মারা গেছেন আরো তিনজন। দুইজনের মৃত্যু হয়েছে হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে। এ ছাড়া ২৯ নম্বর ওয়ার্ডে আরেকজন মারা গেছেন।

তিনি আরো বলেন, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তাদের নমুনা নিয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে বাড়তি সতর্কতা হিসেবে মরদেহ দাফনে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি বলেন, সোমবার দুপুর পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিট ও আইসিউতে ১৬৮ জন ভর্তি আছেন। সূত্র: পূর্বপশ্চিমবিডি

Share





Related News

Comments are Closed