জুলাইয়ে ৪ সংসদীয় আসনে উপনির্বাচন
বৈশাখী নিউজ ডেস্ক: করোনার বর্তমান ভয়ানক পরিস্থিতি অব্যাহত থাকলেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে চার সংসদীয় আসনে মধ্য জুলাইয়ে নির্বাচন সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার।
তিনি জানান, আটকে থাকা লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য আসনে উপনির্বাচন আগামী জুলাই মাসের মাঝামাঝিতে অনুষ্ঠিত হবে।
সোমবার (২৪ মে) দুপুরে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়ে নির্বাচন কমিশন সচিব বলেন, ঠিক কোন তারিখে নির্বাচন হবে, সেটি ২ জুনের কমিশন সভায় নির্ধারণ হবে।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে ৮০ তম কমিশন সভা অনুষ্ঠিত হয়। কমিশনের ওই সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানান ইসি সচিব।
আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্ভব না হলে পরবর্তী ৯০ দিনের উপনির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
কুয়েতের আদালতে দণ্ডিত সংসদ সদস্য কাজী শহিদুল ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসন শূন্য ঘোষণা করা হয় ২৮ জানুয়ারি। ১১ এপ্রিল এই আসনে উপনির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্থগিত করা হয় ওই নির্বাচন। এখন ২১ জুলাইয়ের মধ্যে করতে হবে এই নির্বাচন।
অন্যদিকে, গত ১১ মার্চ সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, ৪ এপ্রিল ঢাকা-১৪ এর সংসদ সদস্য আসলামুল হক এবং ১৪ এপ্রিল কুমিল্লা-৫ এর সংসদ সদস্য আবদুল মতিন খসরুর মৃত্যুতে তিনটি আসন শূন্য ঘোষণা করা হয়। সূত্র: সময়টিভি
Related News
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More



Comments are Closed