৫০ লাখ গ্রাহককে ফ্রি ইন্টারনেট-টকটাইম দেবে বাংলালিংক
প্রযুক্তি ডেস্ক: চলছে করোনাভাইরাস মহামারি। জারি করা হয়েছে লকডাউন। লকডাউনের সময় চলাচলে বিধি-নিষেধ এবং আর্থিক সংকটের কারণে অনেকেই দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে রিচার্জ করতে পারেননি। এমন সব গ্রাহকদের জন্য বিশেষ অফার নিয়ে এসেছে বাংলালিংক। দেশের ৫০ লাখ গ্রাহককে ফ্রি মোবাইল ইন্টারনেট ডাটা ও ভয়েস কল করার সুযোগ দেবে এ টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানটি।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব বাংলালিংক গ্রাহক গত ১৫ এপ্রিলের পরে রিচার্জ না করায় সিম ব্যবহার করতে পারেননি তারা প্রত্যেকে বিনা মূল্যে ১০ মিনিট টকটাইম ও ১০০ এমবি ডেটা ব্যবহার করতে পারবেন। ৭ দিন মেয়াদের এই অফারটি পেতে গ্রাহকদের ডায়াল করতে হবে *৮৮৮#। অফারটি নেওয়া যাবে ৩১ মে পর্যন্ত।
বাংলালিংকের পরিচালক (বিপণন) সৌরভ প্রকাশ বলেন, গ্রাহকরা যাতে ডিজিটাল উপায়ে তাদের পরিবার ও নিকটজনের সঙ্গে যুক্ত থাকতে পারেন সেজন্য আমরা বিশেষ সুবিধা দেওয়া অব্যাহত রাখবো।
প্রসঙ্গত, গত বছর লকডাউনের সময় গ্রামীণফোন ও রবি তার গ্রাহকদের (নির্দিষ্ট সময়ে রিচার্জ করতে পারেননি) ফ্রি ভয়েস কল ও ইন্টারনেট উপহার দিয়েছিল।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed