দেশে ১২ দিনের ব্যবধানে বাড়লো স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: মাত্র ১২ দিনের ব্যবধানে দেশিয় বাজারে স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৪১ টাকা বাড়ানো হয়েছে। সে হিসেবে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে হয়েছে ৭৩ হাজার ৪৮৪ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) চলতি মাসেই স্বর্ণের দাম দুই দফায় বাড়ালো।
শনিবার (২২ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) জানায়, আগামীকাল ২৩ মে রোববার থেকে নতুন দামে বিক্রি হবে অলঙ্কার তৈরির এই ধাতু।
এরআগে ঈদুল ফিতরের ঠিক আগ মুহূর্তে বাড়ানো হয় সোনার দাম। সে দফায় ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়েছিল। গত ১০ মে দুপুর থেকে সোনার এ নতুন দর কার্যকর করার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি।
সে সময় নতুন করে সোনার দাম বাড়ার কারণ হিসেবে সমিতি জানিয়েছিল, করোনার কারণে বিশ্ববাজারে সোনার দাম বেড়ে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) ১ হাজার ৮৩০ মার্কিন ডলার হয়েছে। বন্ধ রয়েছে আন্তর্জাতিক ফ্লাইট। ফলে আমদানি পর্যায়ে শুল্ক জটিলতার কারণে চাহিদার বিপরীতে সোনা আমদানি করতে পারছেন না ডিলাররা। সে কারণে দাম বেড়েছে।
বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭৩ হাজার ৪৮৩ দশমিক ২০ টাকা। শনিবার পর্যন্ত এই মানের স্বর্ণের দাম ছিল ৭১ হাজার ৪৪২ টাকা। ভরিতে দাম বেড়েছে ২ হাজার ৪১ দশমিক ২০ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৭০ হাজার ৩৩৩ দশমিক ৯২ টাকা। শনিবার পর্যন্ত দাম ছিল ৬৮ হাজার ২৯২ দশমিক ৭২ টাকা। দাম বেড়ছে ২ হাজার ৪১ দশমিক ২০ টাকা।
একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬১ হাজার ৫৮৫ দশমিক ৯২ টাকা। বর্তমান দাম ৫৯ হাজার ৫৪৪ দশমিক ৭২ টাকা। ভরিতে বেড়েছে ২ হাজার ৪১ দশমিক ২০ টাকা।
সনাতন পদ্ধতিতে স্বর্ণ প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫১ হাজার ২৬৩ দশমিক ২৮ টাকা। শনিবার পর্যন্ত দাম ছিল ৪৯ হাজার ২২২ দশমিক শূন্য ৮ টাকা। প্রতি ভরিতে দাম বেড়েছে ২ হাজার ৪১ দশমিক ২০ টাকা।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed