Main Menu

কমলগঞ্জে ১.৪৭ একর ভূমি অবৈধ দখলমুক্ত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে নদী শ্রেণির ১.৪৭ একর ভূমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে।

জানা যায়, শনিবার (২২ মে) দুপুর সাড়ে ১২টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশেকুল হকের নেতৃত্বে এক উচ্ছেদ অভিযানের মাধ্যমে কমলগঞ্জ পৌরসভায় অবস্থিত কুমড়াকাপন মৌজার নদী শ্রেণির ১.৪৭ একর ভূমি অবৈধ দখলমুক্ত করা হয়। কমলগঞ্জ থানা পুলিশের সগযোগিতায় কমলগঞ্জ সদর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশেকুল হক ঞটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed