করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে ৪২০ চিকিৎসকের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ৪২০ চিকিৎসকের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে অন্তত ১০০ জন রাজধানী নয়াদিল্লির।
শনিবার (২২ মে) ভারতীয় মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) বরাতে এনডিটিভি এমন খবর দিয়েছে।
বিহারে এখন পর্যন্ত ৯৬ চিকিৎসক আর উত্তরপ্রদেশে মারা গেছেন ৪১ জন। গত ১৭ মে সোমবার করোনায় আইএমএ’র সাবেক প্রধান ডা. কে কে আগারওয়ালও মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
তিনি টিকার দুটি ডোজই নিয়েছিলেন। কিন্তু করোনা আক্রান্ত হওয়ার মৃত্যুর সঙ্গে দীর্ঘ সময় লড়ে পরলোকগমন করেছেন।
ভারতে এই মহামারির প্রথম ঢেউয়ে ৭৪৮ চিকিৎসকের মৃত্যু হয়েছে। কিন্তু প্রথম ঢেউয়ের চেয়ে দ্বিতীয় ঢেউ আরও বেশি প্রাণঘাতী রূপ নিয়েছে।
আইএমএ’র সভাপতি ডা. জেএ জয়ালাল বলেন, এবারে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দেওয়া চিকিৎসাকর্মীরাও ব্যাপকভাবে আক্রান্ত হয়েছেন।
Related News
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More
ইয়েমেনে অস্ত্রবাহী বিমান বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিকRead More



Comments are Closed