Main Menu

ইবি রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি আজাদ, সম্পাদক জামিউল

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘রোটার‌্যক্ট ক্লাব’র’ নির্বাচন ২০২১-২২ সম্পন্ন হয়েছে। এতে লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আক্তার হোসেন আজাদ সভাপতি এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জামিউল ইকবাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার প্রধান নির্বাচন কমিশনার মোরশেদ হাবিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি স‚ত্রে, ২০২১-২২ রোটাবর্ষের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী হওয়ায় উভয়ই বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। সারা বিশ্বের ন্যায় আগামী ১ই জুলাই রাত ১২টায় স্বংয়ক্রিয়ভাবে তারা স্ব স্ব পদে দায়িত্বপ্রাপ্ত হবেন। নবনির্বাচিত সভাপতি-সম্পাদক পরামর্শক্রমে পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের সাবেক সভাপতি ইমরান নাজির ও সাবেক সহ-সভাপতি শারমিন আক্তার। এ ছাড়া নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের সাবেক সভাপতি শহিদুল ইসলাম।

সংগঠনে দায়িত্ব প্রাপ্তির পর কাজ সম্পর্কে জানতে চাইলে আক্তার হোসেন আজাদ বলেন, রোটার‌্যাক্ট ক্লাব ইসলামিক ইউনিভার্সিটিকে একটি মডেল সংগঠনে পরিণত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব। সংগঠনের সদস্যদের প্রযুক্তির দক্ষতা অর্জন, ক্যারিয়ার গঠনে বিভিন্ন কর্মস‚চি গ্রহণ করে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করে যাব। সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন সামাজিক ও সেবাম‚লক কর্মকান্ড পালনের মাধ্যমে সকলকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে চেষ্টা করব। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।”

উল্লেখ্য, ১৯৬৮ সালে বিশ্বে রোটার‌্যাক্ট ক্লাব প্রতিষ্ঠিত হয়। ‘সেবার মাধ্যমে বন্ধুত্ব’ শ্লোগানকে ধারণ করে বিশ্বের ১৯০টির অধিক দেশে কাজ করে যাচ্ছে রোটারী ইন্টারন্যাশনালের যুব সংগঠনটি। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৯৯২ সালে প্রতিষ্ঠা লাভ করে এ সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকে নেতৃত্ব গঠন, ক্যারিয়ার উন্নয়ন, রক্তদান, পথশিশু ও ছিন্নমূলদের সহযোগিতাসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

 

Share





Related News

Comments are Closed