সিলেটে হেরোইনসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী থেকে হেরোইনসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫৫ পুরিয়া হেরোইন উদ্ধার করে র্যাব। এ ঘটনায় র্যাব বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী সিমা ও শিল্পীকে আসামী করে মাদক আইনে মামলা দায়ের করেছে।
দক্ষিণ সুরমা থানা পুলিশ বৃহস্পতিবার (২০ মে) তাদেরকে মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
এরআগে বৃহস্পতিবার (২০ মে) বিকেলে র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম ও সহকারী পুলিশ সুপার লুৎফর রহমান গোপন তথ্যের ভিত্তিতে কদমতলী এলাকার ফেরীঘাটস্থ কামাল বক্সের কলোনীতে অভিযান পরিচালনা করে র্যাব।
গ্রেফতারকৃতরা হচ্ছে, সুনামগঞ্জ জেলার সদর থানার বালিকান্দি গ্রামের বেদনআলীর মেয়ে সিমা বেগম (২৪) ও নরসিংদী জেলার রায়পুরা থানার নিলুকুটি গ্রামের রমজান মিয়ার ছেলে শিল্পী বেগম (২৯)।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি ওবাইন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে ৫৫ পুরিয়া হেরোইনসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed