সিলেটে করোনায় আরও ১জনের মৃত্যু, আক্রান্ত ৯৭
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এ বিভাগে আরো ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ওসমানী হাসপাতালে ১৮ জন, সিলেট জেলায় ৬৪ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজার জেলার ৪ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ, সিলেট-এর শুক্রবারের বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টার আক্রান্ত মিলিয়ে এ বিভাগে মোট করোন শনাক্ত হয়েছে ২১ হাজার ৮৪৫ জনের।
এসময়ে নতুন সুস্থ ৭৬ জন মিলিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছেন ২০ হাজার ৬১৬ জন।
করোনাভাইরাসে আক্রান্ত ২০৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৯৮ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ২ জন চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১১ জন সিলেটে এবং একজন হবিগঞ্জ হাসপাতালে ভর্তি হয়েছেন।
সিলেট বিভাগে করোনাভাইরাসে এ পর্যন্ত ৩৮৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩০৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে ২৯ জন করে এবং হবিগঞ্জে ১৮ জনের মৃত্যু হয়েছে।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed