Main Menu

দেশে করোনায় আরো ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১৪৫৭

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৬ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ২৮৪ জন। এ ছাড়া এসময়ে দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৪৫৭ জন। দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮৫ হাজার ১৯৪ জনে।

করোনাভাইরাস নিয়ে বৃহস্পতিবার (২০ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৭ হাজার ৫১০ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৪৩৭ জনের।

এর আগে বুধবার (১৯ মে) দেশে করোনায় ৩৭ জন মারা যান, আর নতুন করে শনাক্ত হয় এক হাজার ৬০৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed