Main Menu

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৫৫ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৫৫ লাখ ছাড়িয়েছে।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২০ মে) সকাল ৭টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৫৫ লাখ ৩৬ হাজার ৬৫ জন।

একই সময়ে করোনায় মারা গেছেন ৩৪ লাখ ৩১ হাজার ৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ কোটি ৪৫ লাখ ৬২ হাজার ৬২৪ জন।

ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৮ লাখ ৫৯৫ জন। আর মৃত্যু হয়েছে ৬ লাখ ১ হাজার ৯৪৩ জন।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৪০৫ জন। এর মধ্যে ২ লাখ ৮৭ হাজার ১৫৬ জনের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

 

Share





Related News

Comments are Closed