সিলেটে একদিনে ৯৭ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে করোনায় আক্রান্তের সংখ্যা ফের বাড়ছে। গত ২৪ ঘন্টায় এ বিভাগে আরো ৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ওসমানী হাসপাতালে ১৯ জন, সিলেট জেলায় ৫৮ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ১২ জন ও মৌলভীবাজার জেলার ৬ জন রয়েছেন। তবে, গত ২৪ ঘন্টায় করোনায় কারো মৃত্যু হয়নি।
এরআগে মঙ্গলবার এ বিভাগে করোনা শনাক্ত হয়েছিল ৬৮ জনের শরীরে।
স্বাস্থ্য বিভাগ, সিলেট-এর বুধবারের বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টার আক্রান্ত মিলিয়ে এ বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছে ২১ হাজার ৬৭৬ জনের।
এসময়ে নতুন সুস্থ ৫০ জন মিলিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছেন ২০ হাজার ৪৯৮ জন।
বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত ১৯৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৮০ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১১ জন চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট বিভাগে করোনাভাইরাসে এ পর্যন্ত ৩৮১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩০৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, সুনামগঞ্জে ২৮ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারে ২৯ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘন্টায় সিলেটে করোনায় আক্রান্ত ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed